কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও
মাদকদ্রব্য উদ্ধার করেছে। ৩১ অক্টোবর শনিবার দুপুর ১২টার
দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল
রাশেদ কামাল রনির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
আজ শনিবার রাত আনুমানিক ৩.১০ টায় কুষ্টিয়া
ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির
দায়িত্বপ‚র্ণ বিলগাথুয়া মাঠে বিজিবির টহল দল অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৭৫ বোতল স্কাপ সিরাপ এবং
৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার ম‚ল্য ৯৮ হাজার
টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও
চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তে
নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। একইসাথে সীমান্ত
সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও
অব্যাহত থাকবে বলে বিজিবি স‚ত্র নিশ্চিত করেছে।