• আপডেট টাইম : 30/10/2026 07:24 PM
  • 12 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

 


কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে অবৈধ
সার মজুদ ও বিক্রয়ের দায়ে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৫০
বস্তা সার জব্দ করা হয়েছে। ২৮ অক্টোবর বুধবার বিকেলে মিরপুর উপজেলা
নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু-এর নেতৃত্বে
ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে উপজেলার বহলবাড়ীয়া
ইউনিয়নের কীটনাশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে অবৈধভাবে সার
মজুদ করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ধারা ৮(১)
অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং তার শ্বশুরবাড়ির শয়নকক্ষে
মজুদ থাকা ৫০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। অপরদিকে
মেসার্স চৌধুরী ব্রাদার্সের প্রতিনিধি তারিকুজ্জামান
নিয়ম বহির্ভ‚তভাবে সার বিক্রয় করার অপরাধে তাকে ৩ লক্ষ টাকা
জরিমানা করা হয়। অভিযান চলাকালে মিরপুর উপজেলা কৃষি
কর্মকর্তা মতিয়র রহমান ও মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম
উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ
শাহীন খসরু বলেন, জব্দকৃত সার সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-
সহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে বিসিআইসি ডিলারের
মাধ্যমে পুনরাবৃত্তি ব্যতিরেকে প্রকৃত কৃষকের মাঝে সরকার
নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে। বিক্রয়লব্ধ অর্থ নিয়মানুযায়ী
সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...