• আপডেট টাইম : 28/10/2026 05:06 PM
  • 10 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে দুদক অভিযান চালিয়েছে।
তবে অভিযানে বিষয়ে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। ২৭ অক্টোবর মঙ্গলবার
বিকেল সাড়ে ৩টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা
কার্যালয় কুষ্টিয়ার একটি টিম আকষ্মিক অভিযান চালায় দৌলতপুর
সাব-রেজিস্ট্রার অফিসে। এসময় দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসের
কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অফিসের কর্মচারীরা
অফিস ছেড়ে গা ঢাকা দেয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে
দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রাখা হয়।


দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-
সহকারি পরিচালক বিজয় কুমারের নেতৃত্বে চলা অভিযানে সাব-
রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য-এর খাস কামরাসহ অফিসে তল্লাশি
চালানো হয়। দেখা হয় অভিযোগের সুনির্দিষ্ট দলিল। অফিস সহকারি
(বড়বাবু) বজলুর রহমানের দাপ্তরিক কাগজপত্র ও তার ব্যবহৃত ড্রয়ারে তল্লাশি
চালানো হয়। তল্লাশি চালানো হয় অফিসের অন্যান্য কর্মচারীদের
টেবিলের ড্রয়ারেও। জিঞ্জাসাবাদ করা হয় অফিসের কর্মকর্তা, কর্মচারী
ও মহরারদের।


অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়
কুষ্টিয়ার উপ-সহকারি পরিচালক বিজয় কুমার জানান, বিভিন্ন অনিয়ম
ও দুর্নীতির অভিযোগে দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান
চালানো হয়েছে। অভিযোগের বিষয়ে তেমন সত্যাতা পাওয়া যায়নি।
অভিযোগকারীকেও জিঞ্জাসাবাদ করা হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের
বিষয়ে জমি ক্রেতা-বিক্রেতা ও মহরারদেরও জিঞ্জাসাবাদ করা হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...