• আপডেট টাইম : 02/10/2026 07:48 PM
  • 71 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ার দৌলতপুরে ডবল মার্ডারের ঘটনায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পৃথক হত্যাকান্ডের ঘটনায় হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় নিহতদের পরিবার ও স্বজনরা উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। পর পর দুটি হত্যাকান্ড সংঘঠিত হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এমন মন্তব্য এখন সর্বসাধারণের। 
 
অপরদিকে মাদক কারবার সংক্রান্ত ঘটনার জেরে হত্যাকান্ডের ঘটনায় নিহতদের স্বজন ও প্রতিবেশীরা অভিযুক্তদের বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট করেছে বলে অভিযোগ করা হয়েছে। 
 
পৃথক ঘটনা সূত্রে জানাগেছে, দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রæপের সংঘর্ষে গোলাম মোস্তফা টেঙ্গুর (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও সড়কির আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনাও ঘটায় বলে স্থানীয়রা জানায়। 
 
১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চড়ইকুড়ি (মরার চর) গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা টেঙ্গুর একই গ্রামের মৃত দৈয়ব মন্ডলের ছেলে। ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার বিকেলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে চড়–ইকুড়ি (মরার চর) এলাকায় তাঁর দাফন সম্পন্ন করা হয়। এসময় নিহতের স্বজনরা ক্ষোভে ফুঁসে উঠেন। নিহতের ভাই স্থানীয় বিএনপি নেতা পটলসহ স্বজনরা জানান, ঘটনার ২৪ ঘন্টা পার হলেও হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এটা দু:খজনক ও হতাশাজনক। 
 
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, ভারত থেকে পাচার করে আনা মাদককে কেন্দ্র করে রামকৃষ্ণপুর ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা আজাহার মেম্বার ও নিহত টেঙ্গুরের বড়ভাই রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটল গ্রæপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পটলের ছোট ভাই টেঙ্গুর নিহত হন এবং আহত হন উভয়পক্ষের অন্তত ৮জন। 
 
আহতরা বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনার জের ধরে নিহতের পরিবার, স্বজন ও প্রতিবেশীরা আজাহার মেম্বার তার স্বজনদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ১০টি গরু, মোটরসাইকেলসহ ব্যাপক লুটপাট ও ভাঙচুরের তান্ডলীলা চালায় বলে ভূক্তভোগীদের অভিযোগ।
 
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, সীমান্তের চড়ইকুড়ি গ্রামে বিএনপি’র দ্ইুপক্ষ আজা (আজাহার) মেম্বার ও পটল গ্রæপের মধ্যে সংঘর্ষে টেঙ্গুর নিহত হওয়ার ঘটনার জের ধরে আজা মেম্বারের বাড়িসহ তাদের অনেকের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। 
 
আজা মেম্বারসহ তার আত্মীয় স্বজনদের ১০টি গরু ও মোটরসাইকেলসহ লুট করার খবর পেয়েছি বলে তিনি উল্লেখ করেন। তবে হতাকান্ডের ঘটনায় মামলা হয়েছে কিনা তা জানাতে পারেননি তিনি।
 
অপরদিকে অনলাইনে জুয়ায় হেরে রাজা বিশ^াস (২৫) নামে এক যুবককে হত্যা করে তার বন্ধুরা। হত্যার পর নির্জন মাঠের মধ্যে ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখে নিহত যুবকের লাশ। বুধবার সকালে তাঁর লাশ উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠে একটি সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়। হত্যাকান্ডের ঘটনায় নিহত যুবকের বন্ধু রিফাজ হোসেন (২৬) কে গ্রেপ্তার করে পুলিশ। রিফাজ উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের সফেদ হোসেনের ছেলে। 
 
পুলিশের দাবি, অনলাইন জুয়ায় বড় অঙ্কের টাকা হেরে আর্থিক সংকটে পড়ে রিফাজ। সেই টাকা জোগাড় করতে বন্ধু রাজাকে মাঠের ভেতর ডেকে নিয়ে হত্যা করে তাঁর পরিবারের কাছে টাকা দাবি করা হয়। বন্ধুদের হাতে নির্মম খুন হওয়া রাজা বিশ^াস (২৫) একই এলাকার ইমাম আলীর ছেলে।
 
পৃথক হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, চরে দুইপক্ষের সংঘর্ষে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলে তারা দাফন কাজ সম্পন্ন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াদীন রয়েছে। পৃথক হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। দ্রæতই তাদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...