• আপডেট টাইম : 29/09/2026 08:11 AM
  • 54 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com
গেইট পাসে বেশি টাকা আদায়কে ঘিরে কনটেইনারবাহী গাড়ির এক কর্মীকে মারধরের জেরে ঘোষিত কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
 
২৮ সেপ্টেম্বর সোমবার রাত ১০টা থেকে কর্মবিরতি স্থগিত করার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।
 
তিনি বলেন, বন্দরের পরিচালকের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। যাতে সাড়ে ৫৭ টাকার বিপরীতে ৮০-১০০ টাকা আদায়, পরিবহন শ্রমিকদের নানাভাবে হয়রানির বিষয়টি তুলে ধরা হয়।
 
তিনি প্রাথমিকভাবে বেশি টাকা আদায়ের বিষয়টি অবহিত নন বলে জানান। আশ্বাস দেন এটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।
 
জানা গেছে, শ্রমিক নেতা মোকতার হোসেনের কাছ থেকে গেট পাসের ফি বাবদ বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ জানালে বন্দরের সিকিউরিটি কর্মীরা তাকে মারধর করেন। বিকেল চারটার দিকে বন্দরের ৫ নম্বর গেটে মারধরের এ ঘটনা ঘটে।
 
এরপর কর্মবিরতি ঘোষণা করেন পরিবহন শ্রমিকেরা। ফলে কনটেইনার পরিবহনে অচলাবস্থা তৈরি হয়।  
 
এই বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম  বলেন, গেট পাস ইস্যুতে পরিবহন শ্রমিকদের সঙ্গে একটু বাগ্‌বিতণ্ডা হয়েছে। বিষয়টি নিয়ে বন্দরের নিরাপত্তা বিভাগে আলোচনা হয়েছে। এরপর কর্মবিরতি স্থগিত করেছেন পরিবহন শ্রমিকেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...