• আপডেট টাইম : 26/09/2026 08:00 PM
  • 66 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবিরে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ওয়ার্ড জামায়াতের এক আমিরসহ জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী।
 
২৬ সেপ্টেম্বর শনিবার রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। আটক হওয়া নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড চিথলিয়া গ্রামের জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মো. মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামানিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রমানিক (৫০) ও বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং একই ইউনিয়নের বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।
 
মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ নামে এক যুবককে নাশকতা মামলায় আটক করা হয়। আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয়। নাশকতা মামলার আসামি হাফিজুর রহমানের আটকের খবর পেয়ে রাত ২টায় ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি থানায় হাজির হন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন এবং বারবার তদবির করতে থাকেন। পরে পুলিশ জামায়াত নেতার তদবির না শুনে তাদের আটক করে থানা  হেফাজতে নেন।
 
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নিষেধ করার পরও তারা বারবার ওই নাশকতা মামলার আসামিকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তাদেরই আটক করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের আজ শনিবার দুপুরে মুসলেকা নিয়ে উভয় দলের নেতাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...