বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, একাত্তরের পরাজিত শক্তির আজও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করতে কষ্ট হয়, ঠিক তেমনি ২৪ এর পরাজিত শক্তিরও বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করতে কষ্ট হয়। এই দুই রাজনৈতিক শক্তির ঐক্য আমরা এদেশের রাজনীতিতে প্রায়শই দেখতে পাই। আমরা আবারও দেখতে পাচ্ছি মাত্র ৭ মাস বয়সী একটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেই ঐক্য আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই এই দুই পরাজিত শক্তিকে সবাই মিলে মোকাবিলা করতে হবে।
২৩ সপ্টেম্বের বুধবার রাত ১০টায় কুষ্টিয়ার একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে কুষ্টিয়া জেলা বিএনপি'র আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনিন্দ্য ইসলাম আরো বলেন, গত সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলে জাতীয়তাবাদী দল খুব খারাপ ফলাফল করেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে বিএনপি'র প্রার্থীদের বিজয়ী করার মধ্য দিয়ে কুষ্টিয়ায় সেই হারানো সম্মান ফেরত আনতে হবে।
সাংগঠনিক এ মতবিনিময় দলের তৃণমূল পর্যায়ের নেতারাও তাদের বক্তব্যে দলের ভেতরের অনৈক্য বিভেদের কথা তুলে ধরেন।
কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমদ এর সভাপতিতে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপি'র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এদিকে মতবিনিময় সভায় মন্ত্রীর উপস্থিতিতে ছাত্রদলের দুই গ্রæপ হাতাহাতি ও হট্টগোল বাধালে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। পরে নেতাদের হস্তক্ষেপে স্বাভাবিক হয়।
এ জাতীয় আরো খবর..