• আপডেট টাইম : 22/09/2026 09:27 PM
  • 57 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
 
 
কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সারের দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়েছে। 
 
২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে ত্রিমোহনী বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।
 
কৃষি বিভাগ জানায়, ত্রিমোহনী বাজারের রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। দোকানে থাকা সার পরীক্ষা করে মানহীনতা ও প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ২৫ বস্তা ভেজাল সার ধ্বংস করা হয়েছে।
 
স্থানীয় কৃষকদের অভিযোগ, সারের সংকটকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ভেজাল ও নকল সার বিক্রি করছেন। এসব সার ব্যবহারে ফসলের ক্ষতির পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
 
কৃষি কর্মকর্তারা বলছেন, নকল ও ভেজাল সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...