• আপডেট টাইম : 28/11/2026 02:21 PM
  • 42 বার পঠিত
  • আওয়াজ ডাস্ক
  • sramikawaz.com

ঢাকার আশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ী ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ী এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়।

একই সময় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে পার্ক করে রাখা আলিফ পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
বাস দুটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...