• আপডেট টাইম : 24/05/2026 09:51 AM
  • 65 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, ঢাকা
  • sramikawaz.com

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাভার উপজেলা কমিটি।
২৩ মে শনিবার দুপুরে সাভারের উলাইল বাস স্ট্যান্ডে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঢাকা-আরিচ মহা সড়ক প্রদক্ষিণ করেন। পরে সাভারের উলাইল বাস স্ট্যান্ডে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাভার উপজেলা কমিটির নেতা এমদাদুল ইসলাম এমদাদ, সঞ্চালনা করেন শফিকুল ইসলাম নেওয়াজ।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা কবির খান মনির, রতন হোসেন মোতালেব,ফয়সাল আহমেদ খান, আমির হোসেন, দুলাল হোসেন প্রমুখ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...