• আপডেট টাইম : 10/11/2026 11:51 AM
  • 64 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , সাভার
  • sramikawaz.com

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে আশুলিয়ায় কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কাজে যোগ দেন। তবে পরবর্তীতে শারমিন গ্রুপের একটি ফ্লোরসহ এনভয় ও স্টারলিং গ্রুপের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ভেতরের কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে সাধারণ ছুটি ঘোষণা করে।

ছুটির পর কারখানাগুলো থেকে বের হয়ে শ্রমিকরা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা চালান। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল প্রয়োগের ঘটনা ঘটে। এলাকাটি রণক্ষেত্রে পরিণত হলে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

এদিকে, চলমান শ্রমিক অসন্তোষের মুখে নিরাপত্তাজনিত কারণে আশুলিয়ায় অবস্থিত তাদের সব কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নিউ এজ গ্রুপ। কতৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আজ ১০ নভেম্বর (২০২৬) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দিয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...