পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে
বাধাপ্রদান এবং জামাত শিবিরের দেশ বিরোধী চক্রান্তের
প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
২ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া শহরের
এনএস রোডে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও
সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা
ইউনিট কমান্ডের আয়োজনে কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসেবে
অনুষ্ঠত মানববন্ধন ও সমাবেশে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের ডেপুটি
কমান্ডার মো. রফিকুল আলম টুকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য
রাখেন, জেলার সদস্য সচিব শফিউল ইসলাম মজনু, সদর থানা
কমান্ডার জয়নাল আবেদিন ও সদস্য সচিব মোশাররফ হোসেন
প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এ ধরনের
আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধাদের সম্মান ও
মর্যাদা রক্ষায় এ ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।
পাশাপাশি এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোসীদের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ
সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহবান জানান তারা।