কুষ্টিয়ার দৌলতপুরে এক সবজি ব্যবসায়ী বাড়িতে ভয়াবহ অগ্নিকা ঘটে গবাদিপশু, বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই
হয়েছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
২৫ অক্টোবর সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের চাতরারপুল এলাকার সবজি ব্যবসায়ী রতনের বাড়িতে এ অগ্নিকা র ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, সবজি ব্যবসায়ী রতনের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেআগুন বসতঘরসহ পার্শ্ববর্তী গরুর ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের দুটি এড়ে গরু এবং ৩০ হাজার টাকা মূল্যের দুটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়াও ঘরের ভেতরে থাকা খাদ্যশস্য, ধান, গম এবং বিভিন্ন মূল্যবান আসবাবপত্র পুড়ে ভষ্মিভ‚ত হয়।
আগুনের ধোঁয়া ও শিখা দেখে প্রতিবেশীসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির সব পুড়ে নিঃস্বে পরিণত হয় রতন ও তার পরিবার। পরে আগুনে পুড়ে মারা যাওয়া গরু ও ছাগলগুলো মাটিচাপা দেওয়া হয়।