• আপডেট টাইম : 24/09/2026 08:29 PM
  • 71 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি/ বিজিএমইএ
  • sramikawaz.com
 
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানায় গত ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্য থেকে ৪ জনের পরিবারকে  বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর মাধ্যমে প্রীতি গ্রুপের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
 
২৩ সেপ্টেম্বর বুধবার উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ  সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম নিহত ৪ ব্যক্তির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে নগদ মোট ১২ লক্ষ টাকা প্রদান করেন। দূর্ঘটনায় নিহতদের বাকীদের লাশ ডিএনএ এর মাধ্যমে সনাক্তের পর তাদের পরিবারদেরকে অনুরেূপভাবে আর্থিক সহায়তা দেয়া হবে। কেউ যদি চাকুরি চায়, তার জন্য সে ব্যবস্থা করা হবে, বিজিএমইএ জানিয়েছে।
 
নিহত যে ৪ জনের পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তারা হলেন:
১) মোহাম্মদ হানিফ, পিতা: মো. আজিজুল হক, 
২) মো. সামছুল আলম, পিতা: মকজলের রহমান,
৩) জয়নব বেগম, স্বামী: মোহাম্মদ আলী এবং 
৪) মো. নজরুল ইসলাম,(পিতা: মৃত ইউনুস আলী। 
 
চেক হস্তান্তরকালে সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম বলেন, “যেকোনো শিল্প দুর্ঘটনাই আমাদের জন্য অত্যন্ত বেদনার। প্রীতি গ্রুপের কারখানায় সংঘটিত এই আকস্মিক বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের অপূরণীয় ক্ষতি কোনো আর্থিক মূল্যে শোধন করা সম্ভব নয়। তবে এই কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের তাৎক্ষণিক দুর্দশা লাঘব করাকে বিজিএমইএ তার অন্যতম শীর্ষ অগ্রাধিকার মনে করে।
 
অনুষ্ঠানে, প্রীতি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, উক্ত এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...