• আপডেট টাইম : 24/09/2026 07:52 PM
  • 69 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com
রাজধানীর উত্তরায় অবস্থিত আমেনা (প্রা.) লিমিটেড গার্মেন্টস কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রেখে সম্পূর্ণ বেআইনিভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা টানা পাঁচ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৬, রোববার সকাল থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) ঢাকা জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে আসছেন কারখানার শতাধিক শ্রমিক।
 
আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিআইএফই ঢাকা জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ইউনিয়ন কেন্দ্র। সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কাজী রুহুল আমিন বলেন, গত ২২ সেপ্টেম্বর দুপুরে আন্তরিকতার সঙ্গে ডিআইএফই ঢাকা জেলা কার্যালয়ে একটি সভা আহ্বান করে সব পক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু কারখানা মালিকপক্ষের কেউ সভায় উপস্থিত হননি।
 
তিনি অভিযোগ করেন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ বিষয়ে মালিকপক্ষ কোনো কার্যকর সিদ্ধান্তে আসেনি এবং কারখানা চালুর কোনো ব্যবস্থাও নেয়নি, যার ফলে আন্দোলনরত শ্রমিকরা চরম প্রতারণার শিকার হয়ে চলেছেন এবং পাওনা বঞ্চিত হচ্ছেন।
 
কাজী রুহুল আমিন আমেনা গার্মেন্টস কারখানার শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় সব ধরনের প্রতারণা ও যড়যন্ত্র মোকাবিলা করে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
 
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতা মো. আবেদীন, শাহজাহান, জাহানারা বেগম, সোমা আক্তার, জব্বার হোসেন, রমজান আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...