• আপডেট টাইম : 22/09/2026 09:31 PM
  • 61 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
 
 
কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় সাবেক সেনা সদস্য ও একজন নারী নিহত হয়েছেন।
 
২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে দৌলতপুর এবং সকালে কুষ্টিয়া শহরে পৃথক দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানাগেছে, কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবিব (৬০) নামে একজন সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য খন্দকার এহসান হাবিব দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে।
 
পুলিশ ও পরিবার জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল যোগে দৌলতপুর উপজেলা বাজারের দিকে যাচ্ছিলেন সাবেক সেনা সদস্য এহসান হাবিব। পথে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পেছন থেকে একটি অবৈধ স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সেনা সদস্য এহসান হাবিব ঘটনাস্থলেই নিহত হন।
 
দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য খন্দকার এহসান হাবিব নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
অপরদিকে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী চায়না রানী বিশ্বাসকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। ডাক্তারের চেম্বারে পৌঁছানোর আগেই ট্রাকের ধাক্কায় প্রাণ হারান স্ত্রী চায়না রানী বিশ^াস (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে শহরের বিআরবি কেবলসের সামনে ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাইয়া রানী বিশ্বাসের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলা পাড়ায়।
 
আহত স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, স্ত্রী চায়না রানী বিশ্বাস বেশ কিছুদিন ধরে অসুস্থ। স্ত্রীকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তিনি সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে রওনা হন। শহরের প্রবেশ মুখে বিআরবি কেবলসের সামনে জমি জটিলতায় ফোরলেন সড়কের একপাশের কাজ শেষ হয়নি। ফলে অন্যদের মত বাধ্য হয়ে উল্টো রাস্তায় ঢুকে পড়েন বিদ্যুৎ কুমার বিশ্বাস। এ সময় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজনেই আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চায়না রানী বিশ^াসকে মৃত ঘোষণা করে।
 
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। পুলিশ চালক ও ট্রাকটি শনাক্তে কাজ করছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...