• আপডেট টাইম : 14/07/2026 11:40 PM
  • 48 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক কলেজ ছাত্রী।

১৪ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের যদুবয়রা গড়াই ব্রিজ থেকে নদীতে ঝাপ দেন ওই তরুণী। নিখোঁজ কলেজ ছাত্রীর নাম শর্মিলা খাতুন (২৩)। তিনি কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী এবং কুষ্টিয়া সরকারি কলেজের বিএ (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সন্ধ্যায় ঘুরতে এসে দেখেন শর্মিলা খাতুন ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে তিনি কলেজ ব্যাগ সেতুর উপর রেখে নদীতে ঝাঁপ দেয়। দৌঁড়ে এসে তারা দেখতে পান নদীর প্রবল স্রোতে ভেসে যাচ্ছেন তিনি। পরে তারা ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পরিবারের ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন। এছাড়াও তারা পুলিশের জরুরী পরিষেবা নম্বরেও ফোন করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ গৃহবধুর স্বামী আশিকুর রহমান বলেন, সকালে শর্মিলার সঙ্গে তার ঝগড়া হয়। এর পরে রাগ করে সে পরীক্ষা দিতে কলেজে যায়। পরে বাড়ি না ফিরলে হাসপাতাল, পার্ক বিভিন্ন বাজারে খোজাখুজি করেও তাকে পাওয়া পায়নি। এর পর রাতে একজন ফোন করে জানাই শর্মিলা নদীতে ঝাঁপ দিয়েছে।

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, খুলনা ডুবরি দলকে জানানো হয়েছে তারা এসে উদ্ধার অভিযান শুরু করবেন।

নিখোঁজ ছাত্রী উদ্ধারের বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, শর্মিলা নামে এক কলেজ শিক্ষার্থী নদীতে ঝাঁপ দিয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্য তিনি নদ ঝাঁপ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...