• আপডেট টাইম : 10/06/2026 09:16 AM
  • 79 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার খোকসায় হঠাৎ ঝড়ে ৩টি গ্রাম তছনছ ও লন্ডভন্ড হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। কেউ হারিয়েছে বসতঘর। কারো ক্ষতি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। এছাড়াও কালের স্বাক্ষী শতবর্ষী বটগাছটিও উপড়ে পড়েছে।

৯ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার গোপকগ্রাম ইউনিয়নের সন্তোষপুর ও গোপকগ্রামসহ ৩ গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে এই ঝড়। ১৯৮৪ সালের পর এমন ঝড় আর দেখেনি গ্রামবাসী।

এলাকাবাসী জানিয়েছেন, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশে বিদ্যুত চমকাতে থাকে। এরপর শুরু হয় বাতাস ও বজ্রপাত। একপর্যায়ে প্রকট শব্দে ও প্রবলবেগ ঝড় শুরু হয়। প্রায় দেড় থেকে দুই মিনিটের ঝড়ে ছোট-বড় অসংখ্য গাছ উপড়ে পড়ে। ৩টি গ্রামের কয়েক শত ঘরবাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান, বিদ্যালয়ের প্রাচীরসহ বিভিন্ন স্থাপনা ভেঙে তছনছ ও লন্ডভন্ড হয় যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা এমন ঝড় বহুদিন দেখেননি। মুহূর্তেই সবকিছু ভেঙে শেষ হয়ে গেছে। কমবেশি সব বাড়িতেই ক্ষতি হয়েছে।

সন্তোষপুর গ্রামের তাঁতি ফরিদ শেখ জানান, ঝড়ে তার ঘরের ওপর একটি গাছ উপড়ে পড়ে তাঁত ভেঙে গেছে। আরও কিছু জিনিসপত্র ভেঙে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঝড়ে ৩টি গ্রামে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন গোপকগ্রাম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলিম সরদার। তিনি বলেন, মূহুর্তেই কয়েক'শ ঘরবাড়ি ভেঙে গেছে, গাছপালা উপড়ে গেছে, তাঁতের ক্ষতি হয়েছে। সরকারের কাছে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন তিনি।

সরকার কিংবা বিত্তবানদের সহযোগীতায় আবারো ঘুরে দাঁড়াবে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। এমনটায় প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...