• আপডেট টাইম : 16/03/2026 05:48 PM
  • 16 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, দৌালতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং আমরা জুলাই সনদ এর আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইন কে একসাথে নিয়েই আমরা চলতে চাই।


১৬ মার্চ সোমবার দুপুর ১টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী মো. আসাদুজ্জামান। অপর এক প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, বিএনপি সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে।


৫ আগস্ট পরবর্তী মামলা জট প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা সব পক্ষের সাথে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব।

 

এর আগে খাল খনন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী মো. আসাদুজ্জামান। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামাত দলীয় সংসদ সদস্য আফজাল হুসাইন সহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...