• আপডেট টাইম : 06/07/2026 08:45 PM
  • 42 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৬ জুলাই আজ সোমবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর সহকারী কমিশনার (ভ‚মি) প্রদীপ কুমার দাস। উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান রেজাউল হক, গোলাম মোস্তফা ও জহুরুল করিম বিশ^াস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন।

দৌলতপুর উপজেলা কৃষি পুনবৃাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ), গ্রীষ্মকালীন মুগ, হাইব্রিড জাতের শাকসবজি, হাইব্রিড মরিচ, উফশী আমন ধান, লেবুর চারা এবং বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন উপকরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

এ কর্মসূচির মাধ্যমে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ৮ হাজার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ অন্যান্য অতিথিবৃন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দৌলতপুর আয়োজিত উপজেলা কৃষি অফিস চত্বরে ৩দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...