• আপডেট টাইম : 18/11/2026 12:26 AM
  • 45 বার পঠিত
ছবি : উদ্ধার হওয়া অস্ত্র।
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে এসআরবি-১২। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া গড়াই নদীর পাড়ে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান এবং ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।


এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে আভিযানিক দল আজ মঙ্গলবার সন্ধ্যা ৫:২০টায় কুষ্টিয়া পৌরসভার
২নং ওয়ার্ডের কুটিপাড়া এলাকার জনৈক মো. ফারুক হোসেন এর পরিত্যক্ত খামারের উত্তর পাশের্^ গড়াই নদীর পাড়ে অভিযান চালায়।

এসময় পরিত্যাক্ত অবস্থায় ১টি কালো রংয়ের লোহার দেশীয় তৈরী ওয়ান শুটার গান এবং ১রাউন্ড সবুজ রংয়ের লীডবল কার্তুজ উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ কুষ্টিয়া মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এসআরবি সূত্র জানিয়েছে।




নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...