কুষ্টিয়া শহরে এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটে যুবকের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন।
৯ নভেম্বর সোমবার দুপুর দেড়টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ওই ছাত্রীর বাসার সামনে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নির্বাচনী পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিল জাকিয়া। তার বাসার সামনে আগে থেকেই ওৎ পেতে ছিল বখাটে যুবক ইমন। জাকিয়া বাসার গেটে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে ইমন তার ওপর হামলা চালায়। এসময় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দ্রæত কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, জাকিয়ার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় কুষ্টিয়া সদর মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।