• আপডেট টাইম : 04/11/2026 10:39 AM
  • 36 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com


গার্মেন্টস শিল্প খাতে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার সুপারিশ করার জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা হবে আজ। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় এ সভা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের অসন্তোষ ও এ খাতে অস্থিরতার মধ্যে বেতনের ধরনের প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩৯ ধারা মোতাবেক ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার সুপারিশ করার জন্য নিম্নতম মজুরি বোর্ডের ১ম সভা বুধবার বেলা ১১টায় বোর্ডের চেয়ারম্যানের (সিনিয়র জেলা জজ) সভাপতিত্বে বোর্ডের সভাকক্ষে (শাহ পোরশিয়া, (১৪তম তলা), ৪০, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্য সূচি, অভ্যাগতদের পরিচয়-পর্ব, গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার সুপারিশ প্রণয়ন ও বিবিধ বিষয়ে আলোচনা হবে।

শ্রম মন্ত্রণালয় জানায়, বিকেল ৩টার পরিবর্তে এ সভা এগিয়ে এনে বেলা ১১টায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...