ইউরোপের তিনটি দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
২৩ অক্টোবর শুক্রবার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় ফেরেন।
তাদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।
ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের (ফ্রন্টেক্স) ব্যবস্থাপনায় শুক্রবার একটি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করা হয়।
এর মাধ্যমে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বার্তায় বলা হয়, ইউরোপে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হয়।
দূতাবাস নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেছে।
দূতাবাস আরও জানিয়েছে, যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার জন্য মানব পাচারকারী, দালাল বা চোরাকারবারিদের অর্থ দেওয়া অবৈধ।
এর পরিণতি হিসেবে নিজ দেশে প্রত্যাবাসন এবং শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
এ জাতীয় আরো খবর..