• আপডেট টাইম : 17/10/2026 11:50 PM
  • 35 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com
 
গার্মেন্টস শিল্প সেক্টরে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্রুত সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।
 
তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের জন্য শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি মনোনয়নের প্রক্রিয়া চলছে।
 
সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে প্রতিনিধি পাওয়ার পর মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হবে এবং বোর্ড কার্যক্রম শুরু করবে। চলতি মাসের মধ্যেই এই গেজেট প্রকাশ করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 
 
১৭ অক্টোবর শনিবার শ্রম ও কর্মসংস্থান সচিব এসব কথা বলেন।
 
তিনি বলেন, মজুরি বোর্ডে একজন চেয়ারম্যান, একজন নিরপেক্ষ সদস্য, একজন শ্রমিক প্রতিনিধি এবং একজন মালিক প্রতিনিধি থাকবেন।
 
 
পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পখাতের একজন শ্রমিক এবং একজন মালিক প্রতিনিধিও অন্তর্ভুক্ত হবেন। তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে এ খাতের প্রতিনিধিরা বোর্ডে থাকবেন।
 
শ্রম সচিব বলেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশগুলোর মজুরির হার এবং বিভিন্ন কারখানার বাস্তব অবস্থা বিবেচনায় নেওয়া হবে। বোর্ড এসব বিষয় পর্যালোচনা করে মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
 
 
অর্থাৎ প্রশাসনিকভাবে মন্ত্রণালয় এককভাবে মজুরির পরিমাণ নির্ধারণ করবে না।
আব্দুর রহমান তরফদার আরো বলেন, মজুরি বোর্ড গঠনের জন্য শ্রম অধিদপ্তরকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। শ্রম অধিদপ্তর শ্রমিক ও মালিকপক্ষকে তাদের প্রতিনিধি মনোনয়নের জন্য চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে মনোনয়ন পাওয়ার পর মন্ত্রণালয় গেজেট প্রকাশ করবে।
 
শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে এবং তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...