• আপডেট টাইম : 14/10/2026 09:58 AM
  • 81 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
 
১৩ অক্টোবর  মঙ্গলবার দিনব্যাপী উপজেলার নাসির উদ্দিন বিশ্বাস গার্লস হাইস্কুল মিলনায়তনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 
 
দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (ডিপিসি) আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ। 
 
দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেনের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারি পরিচালক মোহাম্মদ সায়েদুর রহমান, দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. ইয়াকুব আলী ও নাসির উদ্দিন বিশ^াস গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মখলেছুর রহমান।
 
 বিতর্ক প্রতিযোগিতায় আল্লারদর্গা নাসির উদ্দিন বিশ^াস গার্লস হাইস্কুল চ্যাম্পিয়ন হয় এবং পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দলনেতা ও নাসির উদ্দিন বিশ^াস গার্লস হাইস্কুলের শিক্ষার্থী নুসরাত জাহান। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
 
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন, দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন, তারাগুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম ও কল্যানপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লাবলুল হক। 
 
মডারেটরের দায়িত্ব পালন করেন, দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক মো. ওয়াজেদ আলী। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮ মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। দিনব্যাপী এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...