• আপডেট টাইম : 10/09/2026 12:13 AM
  • 52 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
 
কুষ্টিয়ার দৌলতপুরে গ্রাম বাংলার ঐতিহ্য গাদন খেলা প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নওপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ধর্মদহ ইয়াং স্টার। 
 
৯ সপ্টেম্বের বুধবার বিকেল ৫টায় উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ মালিথা পাড়া গ্রামে টুর্নামেন্টের চুড়ান্তপর্ব বা ফাইনালে অনুষ্ঠিত হয়। খেলায় পাশর্^বর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার নওপাড়া একাদশকে ৩-০ গাদনের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ধর্মদহ ইয়াং স্টার। খেলার শুরু থেকেই ধর্মদহ দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও কৌশলের সামনে পাত্তাই পায়নি নওপাড়া একাদশ।
 
এদিকে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা দেখতে দুপুরের পর থেকেই ধর্মদহ মালিথা পাড়ার খেলার মাঠে ভিড় করতে থাকে শত শত ক্রীড়ামোদী দর্শক। দর্শকদের মুুর্হুর মুহু করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি রাশিক ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
 
 চ্যাম্পিয়ন দল ধর্মদহ ইয়াং স্টারকে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি ও একটি খাসি ছাগল এবং রানার্স-আপ দল নওপাড়া একাদশের হাতে তুলে দেওয়া হয় রানার্স-আপ ট্রফি ও একটি রাজহাঁস।
 
এসময় আয়োজক কমিটির সভাপতি রাশিক বলেন, গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন দিতেই ১৬ দলের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আগামীতেও এ ধরনের লোকজ ও ঐতিহ্যবাহী খেলার আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
 
 
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...