প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে গুরুত্ব দিয়ে জাতীয় খেলোয়ারদের ক্রীড়া ভাতার আওতায় এনে স্বীকৃতি দিয়েছেন। এভাবে আমরা তৃণমূল থেকে খেলোয়ারদেরকে উৎসাহিত ও পেশাদারিত্বের ভেতর অন্তভর্‚ক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছি। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক।
৪ মে সোমবার বিকেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ে আয়োজন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুনগত পরিবর্তন আনতে চান। সেই পরিকল্পনার অংশ হিসেবে সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে খেলাধুলা সম্পর্কিত বিষয়গুলো অর্ন্তভুক্ত করে পড়াশুনার মাধ্যম দিয়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। আগামীতে উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসার নিয়োগে ক্রীড়াবিদদের অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ।