মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ এবং মজুরি কমিশন ও চুক্তিভিত্তিক শ্রমিকদের জন্য সরকারের ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধার দাবিতে বিক্ষোভও কর্মবিরতি ঘোষণা করেছে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।
১৩ জুলাই সোমবার সকালে মিলের প্রশাসনিক ভবনের সামনে গেট মিটিং থেকে তিন দিনের এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, ২১ জুলাই বিক্ষোভও ২ ঘণ্টা কর্মবিরতি, ২২ জুলাই ৪ ঘণ্টা এবং ২৩ জুলাই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।
সিবিএ সভাপতি মমিনুল ইসলাম মানিকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্য নেতারা বক্তব্য দেন। দাবিতে মিলের সকল বিভাগের শ্রমিক-কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেন।