• আপডেট টাইম : 11/09/2026 12:00 AM
  • 10 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
সময়মতো দোকান না খোলা এবং সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে বিসিআইসির এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
 
১০ সেপ্টেম্বও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনতলা বাজার এলাকার মেসার্স লেক্সাস ইন্টারন্যাশনাল ডিলার পয়েন্টে অভিযান চালায় প্রশাসন। এসময় খন্দকার মহব্বত হোসেন নামে সারের ডিলারকে জরিমানা করা হয়।
 
কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ এর (ঠ) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাজানা আখতার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার জানান, সময় মতো দোকান না খোলা এবং কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...