কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ আসনের এমপি ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা এমপি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের এক কঠিন সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি নতুন রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তিনি শুধু একটি রাজনৈতিক দল গঠন করেননি; বরং দেশের বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতাদর্শের মানুষকে একটি বৃহত্তর জাতীয়তাবাদী রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান ১৯৭৬ ও ১৯৭৭ সালে দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী ও বিভিন্ন মতাদর্শের মানুষের সঙ্গে আলোচনা করেন। এসব আলোচনা ও মতবিনিময়ের ধারাবাহিকতায় ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা আসে। ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় এবং ১৯ দফা কর্মসূচিকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়। সে দলের নাম ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’।
এমপি বাচ্চু মোল্লা বলেন, বিএনপির প্রতিষ্ঠার পেছনে ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য সুদৃঢ় করা, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য। জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনে দেশের মানুষকে ধর্ম-বর্ণ, শ্রেণি ও পেশার বিভাজনের ঊর্ধ্বে রেখে একটি জাতীয় ঐক্যের বন্ধনে আবদ্ধ করার বিষয়টি গুরুত্ব পেয়েছিল।
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পথ অতিক্রম করেছে। নানা প্রতিক‚লতা, আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও দলের নেতাকর্মীরা সংগঠনকে ধরে রেখেছেন। প্রতিষ্ঠাবার্ষিকী তাই শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি দলের অতীতের আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক আদর্শকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণেরও দিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সাবেক সহ-সভাপতি শামীম রেজা মোল্লা, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, প্রফেসর আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, হারুন অর রশিদ, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব লস্কর, সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ^াস, উপজেলা যুবদলের আহŸায়ক বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রাশেদুল হক শামীম ও উপজেলা ছাত্রদলের আহŸায়ক মাসুদুজ্জামান রুবেল। সভায় উপস্থিত ছিলেন, ফিলিপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সহ-সভাপতি সিরাজুল হক, প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজমল হক, দৌলতপুর কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ফরজ উল্লাহ ও দৌলতপুর তাঁতী দলের সাংগঠনিক তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় অন্যান্য বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার সময় দলটি বাংলাদেশী জাতীয়তাবাদ, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার মতো বিষয়কে গুরুত্ব দিয়ে ১৯ দফা কর্মসূচিকে সামনে নিয়ে এগিয়ে যায়। তাই প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির নেতা-কর্মীদের অতীতের আন্দোলন-সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং নতুন করে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার প্রেরণা জোগায়। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দৌলতপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে সাংগঠনিক ঐক্য ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হয়েছে বলে মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা উল্লেখ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দৌলতপুর উপেেজলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে উপজেলার ১৪ ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা বাদ্য বাজিয়ে আনন্দ উৎসবে মিছিল সহকারে সভায় যোগ দেন।
এ জাতীয় আরো খবর..