• আপডেট টাইম : 02/08/2026 11:32 PM
  • 1 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
শুধু মোবাইল ফোনে আকৃষ্ট না হয়ে লেখা-পড়ার দিকে মনোনিবেশ করতে হবে : বাচ্চু মোল্লা
 
কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। 
 
২ আগস্ট রোববার বেলা ১১টায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু মোবাইল ফোনে আকৃষ্ট না হয়ে লেখা-পড়ার দিকে মনোনিবেশ করতে হবে। 
পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগ দেয়ার আহবান জানান তিনি। এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিদ্যালয়ের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করতে শিক্ষকদের প্রতিও আহবান  জানান। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আতাউর রহমান।
 
 আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ অন্যান্য অতিথিবৃন্দ। 
 
অনুষ্ঠানে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন তারাগুনিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...