• আপডেট টাইম : 31/07/2026 08:51 PM
  • 4 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com
এস আলম গ্রুপের আটটি কারখানার চার হাজারের বেশি শ্রমিক ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। কয়েক বছর ধরে এসব কারখানা আমদানি ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কাঁচামাল সংকটসহ নানা কারণে রুগ্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।
 
 
এত দিন মজুত করা কাঁচামাল দিয়ে কোনো রকমে উৎপাদন চালিয়েছিল কারখানাগুলো। 
বৃহস্পতি ও শুক্রবার (৩০-৩১ জুলাই) এসব শ্রমিকদের ছাঁটাইয়ের বিষয়টি জানানো হয়েছে।
 
 
১ আগস্ট থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সিকিউরিটি গার্ড, দারোয়ান, পিয়নসহ অত্যাবশ্যকীয় কিছু কর্মীর চাকরি বহাল রয়েছে।
 
বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত ও গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল ইত্যাদি।
 
শ্রমিকেরা জানান, বৃহস্পতিবার দুপুরে কারখানায় শ্রমিকদের ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়।
 
হঠাৎ ছাঁটাইয়ের খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের শ্রমিকেরা। তারা কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউ নীরবে চোখের পানি মুছতে থাকেন।  
এস আলম গ্রুপের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, কারখানাগুলো বন্ধ ঘোষণা করেনি কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা এক বিষয়, শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে ছাঁটাই করা আরেক বিষয়। যেহেতু কারখানার কাঁচামালের মজুত শেষ, নতুন এলসি ওপেন করা যাচ্ছে না তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক শ্রমিককে এক দেড় বছর বসিয়ে রেখে বেতন দেওয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...