• আপডেট টাইম : 28/07/2026 09:16 PM
  • 69 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক গতি ধারা বজায় রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৫৭ দশমিক ০২ মিলিয়ন (৩ হাজার ৬৪৫ কোটি ৭২ লাখ) মার্কিন ডলারে। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গণনা পদ্ধতি বিপিএম-৬ (BPM6) অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৪৮ দশমিক ৫০ মিলিয়ন (৩ হাজার ১৭৪ কোটি ৮৫ লাখ) মার্কিন ডলারে।

২৮ জুলাই মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয়ে স্বস্তি এবং বৈদেশিক ঋণ ও সহায়তার অর্থ যুক্ত হওয়ায় রিজার্ভের স্থিতিতে এই শুভ সূচক দেখা গেছে। আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) পরিশোধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির দায় মেটানোর পর রিজার্ভের এই অবস্থান দেশের সামষ্টিক অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্স প্রবৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ স্বাভাবিক রাখতে গৃহীত নানা পদক্ষেপ কার্যকর ভূমিকা রেখেছে। এতে ব্যাংকিং খাতে তারল্য সংকট কমেছে এবং সামগ্রিক রিজার্ভের ভিত্তি শক্তিশালী হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ডে ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করা দেশের বৈদেশিক বাণিজ্য ও আন্তর্জাতিক বাজারে স্বস্তির ইঙ্গিত দেয়। এই ধারা বজায় থাকলে ভবিষ্যৎ আমদানি দায় মেটানো এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা আরও সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...