বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নাটোর জেলা শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই শুক্রবার বিকেলে নাটোর রাজবাড়ীর আনন্দ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের গাড়িচালক ও বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত আলী।
অনুষ্ঠানে অবসর ও বিদায় উপলক্ষে পাঁচজনে দুইজন অনুপস্থিত তিনজন সরকারি গাড়িচালককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন— বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের গাড়িচালক নাসির উদ্দিন, নাটোর সদর মৎস্য অফিসারের গাড়িচালক মো. ইব্রাহিম এবং এলজিইডি নাটোর সদর কার্যালয়ের গাড়িচালক শ্রী নুকুল সরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নাটোর জেলা শাখার উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ. কাসেম আলী, জুনিয়র সহ-সভাপতি মো. ডাবলু এবং দপ্তর সম্পাদক মো. জনি।
বক্তারা বলেন সংগঠনের ঐক্য, পারস্পারিক সহযোগিতা ও সরকারি দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন