• আপডেট টাইম : 06/07/2026 08:41 PM
  • 3 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

বাংলাদেশ মেডিকেল টেকলোজিস্ট এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মো. সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফার্মাসিস্ট মো. আরিফুর ইসলামের উপর হামলাকারীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কর্মবিরতি পালন করে বিক্ষোভ সমাবেশ করেছে টেকনোলজিষ্ট ও নার্সরা।

৭ জুলাই সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চত্বরে দুই ঘন্টা ব্যাপীচলা কর্মসূচিতে বাংলাদেশ মেডিকেল টেকলোজিস্ট (বিএসটিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মইন উদ্দিন মঞ্জু ও মহাসচিব বিপ্লব উজ জামান বিপ্লবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অংশ নেয়।
এসময় তারা হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচিরও হুশিয়ারী দেন তারা। এদিকে কর্মবিরতি চললেও হাসপাতালের জরুরী বিভাগের সেবা কার্যক্রম স্বভাবিক ছিল।

উল্লেখ্য, গত ২৯ জুন দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চত্বরে দূর্বৃত্তদের হামলার শিকার হন বাংলাদেশ মেডিকেল টেকলোজিস্ট এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মো. সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফার্মাসিস্ট মো. আরিফুর ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...