প্রধানমন্ত্রী তারেক রহমানের পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন রোববার বিকেলে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিনের আয়োজনে পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সোহরাব উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌ-যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। তারা দ্রæত এ প্রকল্পের কাজ শুরুর দাবি জানান পাশাপাশি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ¯েøাগানে তাদের আনন্দ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।