বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কৃষ্ণালাল সরকারের উপর সন্ত্রাসী হামলা, রংপুরে হোটেল শ্রমিক শাওনকে হত্যা এবং গাজীপুরে গার্মেন্টস শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
২৮ জুন রোববার সকাল ১১ টায় সংগঠনে কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি ও বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন বলেন গত ২৫ জুন যশোর রেলওয়ে কলোনী এলাকার মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী রাজু শ্রমিকনেতা কৃষ্ণালাল সরকারকে প্রাণে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত কৃষ্ণালাল সরকার বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্ত্তি আছেন, তার মাথায় ৫ টি সেলাই লেগেছে। শ্রমিকনেতা কৃষ্ণালাল সরকার দীর্ঘদিন যাবত যশোরের শ্রমিক আন্দোলনের পরিচিত মুখ।
তিনি হোটেল শ্রমিক, রেলওয়ে শ্রমিক, পৌরসভার শ্রমিক-কর্মচারী, হরিজনের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্বকারী ভূমিকা পালন করার কারণে অনেকেরে কাছে চক্ষুশুলে হতে হয়েছে।
নেতৃবৃবন্দ শ্রমিকনেতা কৃষ্ণালাল সরকারের উপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
এছাড়াও সম্প্রতি রংপুরে হোটেল শ্রমিক শাওনকে হোটেল মালিক মিজানুর রহমান মনু হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। এর আগেও রাজধানীতে ঘরোয়া হোটেলের শ্রমিক রিয়াদ, মৌলভীবাজারে খানদানি রেস্টুরেন্টের শ্রমিক তানিম, সিলেটের হোটেল শ্রমিক রুমন ও যশোরে নারী হোটেল শ্রমিক ছায়রা বানুকে ধর্ষণকে করে হত্যাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হোটেল শ্রমিক হত্যা ঘটনা ঘটলে সুষ্ঠু বিচার না করায় একের পর হোটেল শ্রমিকদেরকে কতিপয় মালিকের হাতে প্রাণ দিতে হচ্ছে।
শুধু হোটেল শ্রমিক নয় দেশের অধিকাংশ শিল্পকারখানা শ্রমিকদের জন্য একেকটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। শ্রমিক নিতান্ত পেটের তাগিদে জীবনকে তুচ্ছ করে এসব মৃত্যু ফাঁদে কাজ করতে গিয়ে অকাতরে জীবন দিতে হচ্ছে।
গাজীপুরের শ্রীপুরে কালার এন্ড কোং লিমিটেড গার্মেন্টস কারখানার শ্রমিক লিজা আক্তার অসুস্থ অবস্থায় গত ২৪ জুন কারখানায় কাজে যোগ দিতে বাধ্য হয়। কিন্ত ঐ দিন তার অসুস্থতা বেড়ে ছুটি চেয়ে কর্তৃপক্ষের নিকট হতে ছুটি না পেয়ে চিকিৎসার অভাবে রাতে কর্মরত অবস্থায় কারখানার মধ্যেই মৃত্যুবরণ করেন। একদিনে শ্রমিকনেতারা মালিক ও প্রতিক্রিয়াশীল মহলের হুমকি-ধামকি ও হামলা-মামলা শিকার হচ্ছেন, এর পাশাপাশি শ্রমিকের জীবনের ন্যূনতম নিরাপত্তাটুকু রাষ্ট, সরকার ও মালিক নিশ্চিত করছে না।
এর কারণ প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিকরা সরকার ও মালিকদের নিকট আরও পাঁচটা উৎপাদন যন্ত্র ভিন্ন কোন কিছু নয়। তাই শ্রমিকদের সার্বিক মুক্তির লক্ষ্যে প্রচলিত নয়াউপনিবেশিক-আধাসন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার আমুল পরিবর্তণের লক্ষ্যকে সামনে রেখে ট্রেড ইউনিয়ন সংঘ ঘোষিত ১০ দফা দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম-সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং হোটেল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আক্তারুজ্জামান খান।