• আপডেট টাইম : 27/06/2026 07:33 AM
  • 98 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সৈকত মোল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ।

পুলিশ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুন শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত মাছ বাজার এলাকায় অভিযান চালায় দৌলতপুর থানা পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সৈকত মোল্লা কে আটক করা হয়। সে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈকত মোল্লাকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...