• আপডেট টাইম : 22/06/2026 09:23 PM
  • 43 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে কর্মকান্ড স্থগিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাম্প্রতিক সময়ের কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দৌলতপুর উপজেলা বিএনপি।

২২ জুন সোমবার বিকেল ৫টায় তারাগুনিয়া থানার মোড়ে বিএনপির দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে কয়েক শত মোটরসাইকেলের বহরসহ বিক্ষোভ মিছিল নিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ বাজারে গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শামীম রেজা মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মোল্লা, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুল হক শামীম ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহবা্য়ক মাসুদুজ্জামান রুবেল।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা বিভিন্ন স্থানে উসকানিমূলক কর্মকান্ড চালিয়ে দেশে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের এমন কর্মকান্ডের নিন্দা জানিয়ে সতর্ক থাকার আহবান জানান বিএনপি দলীয় নেতৃবৃন্দ। তা না হলে পরবর্তীতে নিষিদ্ধ দলের নৈরাজ্যকর কর্মকান্ডের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাদের এমন কর্মকান্ডের বিষয়ে সকলকে সতর্ক থাকারও আহবান জানান বক্তারা।

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামীম রেজা মোল্লার নেতৃত্বে মোটরসাইকেল বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫শতাদিক নেতা-কর্মী অংশ নেয়। এসময় তারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগনের বিরুদ্ধে নানা ধরণের শ্লোগান দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...