• আপডেট টাইম : 19/05/2026 06:40 AM
  • 9 বার পঠিত
  • শরীফুল ইসলাম, দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকবাংলো পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

১৮মে সোমবার দুপুর ১২টায় তিনি দৌলতপুর উপজেলা পরিষদ ও ডাকবাংলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পলাশ মন্ডল, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

পরিদর্শন শেষে উপজেলা পরিষদের ডাকবাংলো চত্বরে একটি বৃক্ষের চারা রোপন করেন তারা। এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। এই মহাপরিকল্পনার আওতায় খাস জমি, সড়ক-মহাসড়কের পাশে, নদীর পাড়ে এবং সরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা পরিষদ দৌলতপুর ডাকবাংলোতে বৃক্ষরোপণ ও পরিদর্শন করা হয়েছে।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন এই কর্মসূচিটি বিএনপি'র ৩১-দফা পরিকল্পনার অংশ, যার মধ্যে ‘ন্যাশনাল গ্রিন মিশন’ বা জাতীয় সবুজ মিশনের মাধ্যমে পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ নেয়ার কথা রয়েছে।

জেলা পরিষদের প্রশাসক সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর নির্দেশনা দেন। পরে আলোচনা সভায় অংশ নেন সকলে। সেখানে দৌলতপুরের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...