• আপডেট টাইম : 11/05/2026 03:23 PM
  • 1 বার পঠিত
  • শরীফুল ইসলাম, দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেফা খাতুন নামে ১১ বছরের এক শিশু মারা গেছে।

১১ মে রোববার দিবাগত রাতে শিশুটি মৃত্যুবরণ করে। শেফা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে হামের উপসর্গ নিয়ে শিশু শেফাকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাতে সে মৃত্যুবরণ করে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাসরিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ১২ জন শিশুর মৃত্যু হলো।

ডা. নাসরিন জানান, মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ সরকার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১ হাজার ২১৩ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়।

এর মধ্যে কয়েকজন পূর্ণ বয়স্ক রোগীও রয়েছেন। এদিকে, গত ২৪ ঘন্টায় জেলার হাসপাতালগুলোতে মোট ২৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি আছে ১০৭ জন শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...