• আপডেট টাইম : 05/05/2026 07:17 AM
  • 68 বার পঠিত
  • শরীফুল ইসলাম, দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এম মামুন রেজার পরিবারের ওপর প্রতিপক্ষ স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১জন আহত হয়েছে।

৪মে সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারি গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

প্রবীণ মামুন রেজা জানান, তার নাতি রাফিক আহমেদ (২৬) নিজ জমির করলা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে একই এলাকার আব্দুর জব্বারের ছেলে রাজা ও প্রজা, এবং রাজার ছেলে সুমন ও প্রজার ছেলে নিশান অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রফিককে গুরুতর আহত করে।

রফিকের চিৎকারে স্থানীয় লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এম মামুন রেজা আরও জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের শত্রæতা চলে আসছিল। এর আগেও তিনি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।


তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহŸান জানান।


হামলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...