• আপডেট টাইম : 25/04/2026 08:21 AM
  • 4 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

 

সিনিয়র করেসপনেডন্ট :
প্রতিবছরের ন্যায় এবারও ২৪ এপ্রিল-২০২৬ সকালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) , শ্রমিক নিরাপত্তা ফোরাম-এসএনএফ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর নেতৃবৃন্দ রানা প্লাজা দিবসে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জুরাইন কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

তারা একত্রে সমবেত হয়ে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের আত্মার শান্তি কামনা করে দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের অবিলম্বে শাস্তির আওতায় এনে বিচারহীনতার সংস্কৃতি দুর করা, হতাহত ও ক্ষতিগ্রস্থদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, উপযুক্ত চিকিৎসা ও পূনর্বাসনের দাবী জানান।

নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ মেসবাহউদ্দীন আহমেদ, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, নুরুল আমিন, এ এ এম ফয়েজ হোসেন, শামীম আরা, মানবাধিকার ও শ্রমিক অধিকার সংগঠনের পক্ষ থেকে সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, ব্যারিস্টার সারা হোসেন, অধ্যাপক ড. জাকির হোসেন, সানজিদা সুলতানা, নাজমা ইয়াসমীন, সেকেন্দার আলী মিনা প্রমুখ।

এ ছাড়া নেতৃবৃন্দ সাভারে রানা প্লাজার দুর্ঘটনাস্থলে সমবেত হয়ে পুস্পার্ঘ্য অর্পণ করেন ও বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...