কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে শাকিবুল কবির দিপু (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
২০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত রড স্থানান্তর করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত দিপু দৌলতখালী গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে এবং তিনি গরু ব্যবসার সাথে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, দৌলতখালী মাদ্রাসা মোড়ের মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত রড পরিচ্ছন্নতার জন্য স্থানান্তর করার সময় অসাবধানবসত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে শাকিবুল কবির দিপু বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।