উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম প্রতাপ উদ্দিন আহমেদের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৬ মার্চ সোমবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি ও বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম।
সভাপতিত্ব করেন মো. আজিজুল হক মাস্টার, সভাপতি, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি।
সভায় বক্তব্য রাখেন মো. নবী আলম মাস্টার, সহসাধারণ সম্পাদক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন; প্রকাশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ; আব্দুর রউফ মাস্টার, সহ-সভাপতি, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন; খন্দকার কায়েমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন; রৌফুজ্জামান মিন্টু মাস্টার, অন্যতম উপদেষ্টা, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন; মো. আজিজুর রহমান মাসুদ মাস্টার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি; আব্দুস সোবহান মাস্টার, সহসাধারণ সম্পাদক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি; এডভোকেট বেলায়েত হোসেন নয়ন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটি; মো. রিয়াজ উদ্দিন রুবেল ও কবির হোসেন, সদস্য, আইন বিষয়ক উপকমিটি, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং মো. নুরুল আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাঘাবাড়ী শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিকুল ইসলাম টিটু, সদস্য, শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিক নেতা প্রতাপ উদ্দিন আহমেদের সংগ্রামী জীবন, শ্রমিক সংগঠন গড়ে তোলা এবং নৌযান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, প্রতাপ উদ্দিন আহমেদ শ্রমিক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র, যার আদর্শ ও সংগ্রাম আগামী প্রজন্মের শ্রমিকদের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে। তিনি আরও জানান, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন-এর ৬০ বছর পূর্তি উপলক্ষে শিগগিরই একটি জমকালো কর্মসূচি আয়োজন করা হবে এবং আগামীকাল মেঘনা ঘাটে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মেঘনা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার কর্মসূচিতে সকল শ্রমিক নেতা-কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতাপ উদ্দিন আহমেদ ছিলেন একজন আপসহীন ও সংগ্রামী শ্রমিক নেতা, যিনি শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন লড়াই করেছেন। তার নেতৃত্বে শ্রমিক আন্দোলন নতুন শক্তি ও দিকনির্দেশনা লাভ করে। বক্তারা বলেন, বর্তমান সময়ে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে প্রতাপ উদ্দিন আহমেদের আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।