• আপডেট টাইম : 27/02/2026 08:09 PM
  • 20 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

 

বেসরকারি ফল অনুসারে দেশের প্রধান রপ্তানি খাত-সংশ্লিষ্ট তৈরি পোশাক, নিটওয়‍্যার, টেক্সটাইল শিল্প-মালিক এবং তাদের পরিবারের কমপক্ষে ১৫ জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। তারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছিলের। নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হয়েছেন।

আগের নির্বাচনগুলোর ন্যায় ত্রয়োদশ  জাতীয় সংসদ নিরবাচনেও প্রভাব ও ব্যবসায়ী নেতাদের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাবের ধারাবাহিকতা ফুটে উঠছে। ব্যবসায়ী নেতারা রাজনীতিতে এই অংশগ্রহণকে ব্যবসায়ী হিসেবে নয়, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন বলে মনে করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যরা বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়‍্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সঙ্গে যুক্ত।

তবে সংশ্লিষ্ট খাতের দুজন ব্যবসায়ী জয়লাভ করতে পারেননি। এর মধ্যে- বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) চুয়াডাঙ্গা-২ থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্যজন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সেক্রেটারি জেনারেল বিজিএমইএর সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ, যিনি সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন এবং কুমিল্লা-৭থেকে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন।

বিএনপির টিকিটে নির্বাচিত ব্যবসায়ী নেতাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু ফেনী-৩ থেকে নির্বাচিত হয়েছেন। বিজিএমইএর সাবেক সহসভাপতি লুৎফর রহমান মতিন টাঙ্গাইল-৪, বিজিএমইএর সদস্য জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২, জাকির হোসেন বাবলু ময়মনসিংহ-৫, আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিজিএমইএ সদস্য জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৪, ব্রাহ্মণবাড়িয়া-৩ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, মুন্সীগঞ্জ-১ শেখ মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) শাহাদাত হোসেন সেলিম, চট্টগ্রাম-৮ বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ, তৈরি পোশাকশিল্প মালিক পরিবারের সদস্য বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর-২ থেকে নির্বাচিত হয়েছেন। বিকেএমইএর সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর পিরোজপুর-২ থেকে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কুমিল্লা-৯ থেকে বিটিএমএর সহসভাপতি মো. আবুল কালাম; মানিকগঞ্জ-৩ থেকে বিটিএমএ পরিচালক আফরোজা খানম রিতা; হবিগঞ্জ-৪ থেকে বিটিএমএর প্রাক্তন সহসভাপতি এসএম ফয়সাল এবং বিটিএমএ সদস্য মঞ্জুর এলাহী নরসিংদী-৩ থেকে নির্বাচিত হয়েছেন।

তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের জাতীয় সংসদে অংশগ্রহণ প্রসঙ্গে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান দেশ রূপান্তরকে বলেন, যারা নির্বাচিত হয়েছেন, তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্যবসায়ী হিসেবে নয়।  তবে, তারা নিজ নিজ স্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেই দলের নীতিনির্ধারকরা মূল্যায়ন করেছেন। পাশাপাশি জনগণ তাদের বিজয়ী করেছে। এখন তারা জনপ্রতিনিধি। ফলে জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণে এবং দেশের জন্য অবদান রাখবেন- এটাই আমাদের আশা এবং প্রত্যাশা।

জেডএ/

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...