• আপডেট টাইম : 18/02/2026 09:51 PM
  • 41 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন সিসা খনি শ্রমিক নিহত হয়েছেন। এই বিস্ফোরণে আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

১৮ ফেব্রুয়ারী বুধবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নাইজেরিয়ার প্লাটো রাজ্যের শাসক আলহাজি আলিয়ু আদামু ইদ্রিস বলেছেন, বাশার জেলার কাম্পানিন জুরাক খনিতে বিস্ফোরণে ৩৮ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

তিনি বলেছেন, ‌‌‘খনিতে গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে এবং আরও প্রায় ২৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পার্শ্ববর্তী আরেকটি খনিতে কর্মরত খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি এএফপিকে বলেছেন, নিহতদের সবাই খনির ভেতরে মাটির নিচে থাকা গর্তে কাজ করছিলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিস্ফোরণ ঘটে।

টেলিফোনে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, আমরা খনিস্থলের কাছেই ছিলাম। লোকজন খনির গর্তের ভেতরে ছিল। হঠাৎ করেই সেখানে গ্যাস বিস্ফোরিত হয়।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে অতীতেও এ ধরনের প্রাণঘাতী খনি দুর্ঘটনা ঘটেছে।
গত সেপ্টেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে ভারী বৃষ্টির সময় একটি অবৈধ খনিতে ভয়াবহ পাথর ধসের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...