বন্ধ থাকা শতাধিক গার্মেন্টস কারখানার ব্যাপারে প্রয়োজনীয় প্রদক্ষেপ এবং দেশের ৪২ লাখ গার্মেন্টস শ্রমিকের ঈদ বোনাস ও বেতন-ভাতা সময় মতো ও সুন্দর ভাবে পরিশোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনে সংগঠনটি এ দাবি জানায়। মানববন্ধ ও সমাবেশে ফেডারেশনের সভাপতি আমিরুল হক্ আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মো. কবির হোসেন, মিসেস জেসমিন আক্তার, মিসেস আলেয়া বেগম, মো. রিয়াদ হোসেন ও মনিরা মুন্নি।
নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক পরিবর্তনসহ বিভিন্ন কারণে তিন শতাধিক গার্মেন্টস বন্ধ। লক্ষাধিক গার্মেন্টস শ্রমিক বেকার এবং মানবেতর জীবন যাপন করছে।
অন্যদিকে পবিত্র ঈদ সমাগত। ঈদের আগে সারাদেশের ৪২ লাখ গার্মেন্টস শ্রমিকের ঈদ বোনাস এবং বেতন-ভাতা ঈদের আগেই সময় মতো ও সুন্দর ভাবে পরিশোধ হওয়া জরুরী।
তারা বলেন, প্রতি বছরই ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন-ভাতা নিয়ে তৈরী হয় অস্বাভাবিক, অস্বস্তিকর এবং অমানবিক পরিবেশ। এতে অনেক গার্মেন্টস শ্রমিক গ্রামে যেতে পারেন না। এর বাইরে এ বছর ৭৯ বন্ধ কারখানা বন্ধ। এর বাইরেও প্রায় দেড় শতাধিক গার্মেন্টসসে এখনো জানুয়ারি বা ডিসেম্বর মাসের
বেতন পরিশোধ হয় নাই। সব মিলিয়ে আমরা শংকিত যে, এ বছর ঈদের আগে ভয়াবহ সংকট তৈরী হতে পারে।
বন্ধ কারখানা, জানুয়ারি - ডিসেম্বরের বেতন-ভাতা পরিশোধ না করা কারখানা, বর্তমান যুদ্ধাবস্থায় রপ্তানী বন্ধ, এক সাথে বেতন বোনাস পরিশোধে মালিকদের উপর সম্ভব্য চাপ - সব মিলিয়ে আশংকিত ভয়াবহ সংকটে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপই ৪২ লাখ গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টস শিল্প এবং দেশকে স্বাভাবিক রেখে সুন্দর ভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে পারবে বলে মনে করছে বক্তারা।
বক্তারা আরো বলেন, প্রতি বছরই ঈদে লক্ষ্য করা যায় অনেক মালিক কারখানা ছুটির দিন বোনাস ও বেতন ভাতা পরিশোধ করার কথা বলে, সে কথা রক্ষা করেন না। ফলে তৈরী হয় অস্বাভাবিক , অসস্তিকার এবং অমানবিক অবস্থা। আমরা তাই এ বছর ২০ রমজান, যা ১০ মার্চের মধ্যে ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধ
চাই।