• আপডেট টাইম : 27/02/2026 07:52 PM
  • 39 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

 

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ২০ রমজানের মধ্যে বোনাস-বেতন পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা কাজ করে সময় মত বোনাস-বেতন ভাতা না দিলে ঈদ কেনা-কাটা করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর হুশিয়ারী উপক্ষো করে রাজপথে নামতে বাধ্য হবে শ্রমিকরা।

২৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স  শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশে নেতৃবৃন্দ

সমাবেশে বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম.এম আকাশ বলেছেন, শ্রমিকরা স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে ভোট না দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে বিধায় বিএনপি এবং তারেক রহমানকে এখন শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি পূরণের পরীক্ষা দিতে হবে। তিনি বলেন, ইতিমধ্যে কৃষকদের ঋণ মওকুফ করার ঘোষনা দিয়েছেন। এতে শ্রমিকরাও আরো বেশি আশায় বুক বেধেছেন।

বিএনপি নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের কল্যানের জন্য যে সব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছেন, শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।

তিনি আজকের সমাবেশের ন্যায় সংগত দাবি  পূরণে সরকার ও মালিকদের বিশেষ উদ্যোগের আহবান জানান। বলেন, যদি কোন মালিক ঈদের আগে শ্রমিকদের বেতন- বোনাস দিতে না পারেন তাহলে সরকার দায়িত্ব নিয়ে সে সকল কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করুন। দেশের সকলের ন্যায় শ্রমিকরাও যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে ব্যাপারে সকলকে  দায়িত্বশীল পদক্ষেপের আহবান জানান তিনি।

সভাপতির বক্তব্যে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কাজী রুহুল আমিন বলেন, আমরা শ্রমিকরা উৎপাদন ও অর্থনীতি সচল রেখে জীবনমানকে উন্নত করতে চাই। কিন্তু জীবন বাঁচানোর তাগিদে বাধ্য হয়ে রাজপথে নামি।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর রাস্তা অবরোধকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে মর্মে হুশিয়ারীর সমালোচনা করে বলেন যে, যে সকল মালিকরা  সময় মতো বেতন বোনাস না দিয়ে শ্রমিকদেরকে রাস্তায় নামতে বাধ্য করলে সে সকল মালিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবেন? এবং শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সরকার কি করবেন, তা কেন বলেননি! আমরা স্বরাষ্ট্র মন্ত্রী এবং সরকারের কাছে সেটি জানতে চাই। বেতন-বোনাস না পেয়ে ঈদ ভন্ডুল হলে এবং না খেয়ে মরতে বসলে স্বরাষ্ট্র মন্ত্রীর  বক্তব্যকে উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হবো। রাজপথে লড়াইয়ের ফলেই তিনি স্বরাষ্ট্র মন্ত্রী হতে পেরেছেন বলে  স্মরণ করিয়ে দেন এই শ্রমিক নেতাই।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক  কেএম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সাহিদা পারভীন শিখা,  সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইকবাল হোসেন, আমিনুল ইসলাম, জালাল হাওলাদার, সাইফুল্লাহ আল মামুন, জাহানারা বেগম ও তাজরীন ফ্যাশনের আহত শ্রমিক জরিনা বেগম।

সমাবেশ শেষে লাল পতাকার মিছিল প্রেসক্লাব ও পল্টন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে।

##

জেডএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...